বার্তা সংস্থা আবনা : ইরাকে আজ (বুধবার) সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি তার ভোটাধিকার প্রয়োগের পর বলেছেন, বিজয়ের বিষয়ে তিনি নিশ্চিত।
মালিকি আরও বলেছেন, “বিজয়ের বিষয়ে আমরা নিশ্চিত। তবে বিজয়ের আকারটা কেমন হবে,তা দেখার জন্য অপেক্ষা করছি। আজকের নির্বাচন আমাদের জন্য একটা বড় সাফল্য। গত নির্বাচনের চেয়েও এবারের নির্বাচন ভালো হচ্ছে। যদিও আমাদের ভূখণ্ডে এখন আর কোনো বিদেশি সেনা নেই।”
২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম দেশটিতে সংসদ নির্বাচন হচ্ছে। এ কারণে নির্বাচনকে ইরাকি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা বাহিনী যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সেজন্য দুই দিন আগেই তাদের ভোটগ্রহণ করা হয়েছে।
ইরাকের সংসদের ৩২৮টি আসনে নয় হাজার ব্যক্তি প্রার্থী হয়েছেন। আল-কায়েদা সমর্থিত গোষ্ঠীগুলো নির্বাচন বানচালের হুমকি দিয়েছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলায় ২৪ জন নিহত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, ইরাকে চলমান সহিংসতার পেছনে রয়েছে সৌদি আরব।#
(সূত্র : আইআরআইবি)
৩০ এপ্রিল ২০১৪ - ১২:৫৫
News ID: 605708
ইরাকে আজ (বুধবার) সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি তার ভোটাধিকার প্রয়োগের পর বলেছেন, বিজয়ের বিষয়ে তিনি নিশ্চিত।